শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বেগম জিয়াকে কর্মক্ষম করতে প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে নেই বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২ মে) রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসার পর ম্যাডামের শারীরিক অবস্থা বেশ কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার সুস্থ, কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন, সেটি দেশে দেওয়া যাচ্ছে না।

বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি। তার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিসিয়াল, লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এ দেশে তো নেই। আশপাশে অনেক জায়গায় নেই।

‘আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আবেদন করছি, যে উনি ম্যাডাম নিজেও বলেছেন উনার জন্য দোয়া কামনা করেছেন সুস্থতার জন্য, আপনারা কষ্ট করেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান ডা এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, বুধবার (১ মে) জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

একদিন হাসপাতালে থাকার পর গতকাল রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions