শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

উপজেলা পরিষদ নির্বাচন,১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১০৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এক হাজার ৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন রয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ছিল এ ধাপের ১৫৯ উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২১ মে এ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১০৩ জন, ভাইস চেয়ারম্যানে ৫১ ও মহিলা ভাইস চেয়ারম্যান থেকে ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।

আগামী ২১ মে এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের এ নির্বাচন শুরু হচ্ছে। ২৯ মে তৃতীয় এবং ৫ জুন চতুর্থ ও সর্বশেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৯১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭০১ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৩৮ জন রয়েছেন। একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় ইতোমধ্যেই তিন জন চেয়ারম্যান, তিন জন ভাইস চেয়ারম্যান ও পাঁচ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions