শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটি আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি রফিকুল, সম্পাদক রাজিব চাকমা নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬৫৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি আইনজীবী সমিতি নির্বাচনে আবারও সভাপতি পদে জয়ী হয়েছেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এডভোকেট রাজিব চাকমা।

সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বারের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত এডভোকেট মিহির বরণ চাকমা।
এ সময় সরকারি নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বরত এডভোকেট ফরহাদ চৌধুরী ও এডভোকেট জীবন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙ্গামাটি আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্যদের মধ্যে কোষাধক্ষ্য পদে দর্শন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এডভোকেট মামুন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাকসুদা হক ও সুস্মিতা চাকমা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিলন চাকমা। পাঠাগার সম্পাদক হিসেবে শ্রীজ্ঞানী চাকমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম ও প্রতিম রায়। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজিব চাকমা ও আব্দুল গফফার মুন্না। এছাড়া কোষাধক্ষ্য পদে এডভোকেট দর্শন চাকমা ও শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মামুন ভূঁইয়া ও রাশেদ ইকবাল।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান কর্মকর্তা মিহির বরণ চাকমা বলেন, সুশৃংখল ভাবে ভোটাররা তাদের ভোটের অধিকার প্রয়োাগ করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions