শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, হতাহত ৪৫

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণ করছিল। একপর্যায়ে বাসটি ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

বিবিসি বলছে, পেরুতে এরকম বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে বাসটি রাস্তা থেকে পড়ে যাওয়ার কারণ কী হতে পারে তা কর্মকর্তারা বলেননি।

তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় রেডিওকে বলেছেন, মহাসড়কের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে তা আর মেরামত করা হয়নি। আর সেকারণেও এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions