শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় মদ ও সিএনজিসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৯৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে অবৈধভাবে পাচার কালে দেশীয় তৈরি ৩০ লিটার চোলাই মদসহ নুমংসিং মার্মা (২৬) মাশইেনু মারমা (৩৯) ও নাসাথু মার্মা (৩৮) নামে তিনজনকে একটি সিএসজিসহ আটক করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজস্থলী রোড মেরিহা মুন্ডি হাউস নামকস্থান থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

ওসি আনছারুল করিম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আমিনুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স বাঙ্গালহালিয়া বাজারস্থ রাজস্থলী রোড মেরিহা মুন্ডি হাউস নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর পাচারকালে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

পুলিশ জানান, আটক আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন এবং আসামিদ্বয়কে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions