শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

ফার্নিচার কারখানায় মজুদ ৬০০ বস্তা অবৈধ চিনি আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩৪ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার একটি ফার্নিচার কারখানায় মজুদকৃত ৬০০ বস্তা অবৈধ চিনি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক মো. আ. রব্বানকে (৪৫) আটক করা হয়। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার সময় এক কিলোমিটারের নাফিজ গলিতে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আটক মো. আ. রব্বান রাউজান উপজেলার পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহম্মেদের ছেলে।

মজুদকৃত চিনি ভারতীয় বলে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের নিশ্চিত করেছেন। এ সময় কারখানার মালিক চিনি ক্রয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুদকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো হয়েছে। পরবর্তী আইনানুগ নিষ্পত্তি পর্যন্ত জব্দকৃত চিনির নিরাপত্তা বিধানের জন্য চান্দগাঁও থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions