শিরোনাম
নিজ বাসার সামনেই পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট

বান্দরবানের লামায় জুয়েল ত্রিপুরা নামে একজন বন্দুকসহ আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলায় দেশীয় বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিল জুয়েল ত্রিপুরাসহ আরো ২ সহযোগী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুইজন পালিয়ে গেলেও সেনা সদস্যরা জুয়েল ত্রিপুরাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, একটি মোবাইল, মানিব্যাগ এবং কিছু কাগজপত্র জব্দ করা হয়। পরে আটককৃত জুয়েল ত্রিপুরাকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লামা থানার ওসি শামীম শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আটককৃত জুয়েল ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং গ্রামের বাসিন্দা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions