শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শনিবারও চলবে ক্লাস

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ক্ষতি পোষাতে আগামী ৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসেম্বলি বন্ধ থাকবে।

এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া দেশের সব অঞ্চলের তাপমাত্রাও সমান নয়, তাই সার্বিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

দেশের বেশিরভাগ অংশজুড়েই বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। এ কারণে রমজান, ঈদ এবং নববর্ষের ছুটি শেষে গত রবিবার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে গরমের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৮ এপ্রিল (রবিবার) বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে আনা অর্থাৎ সকালের শিফনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তারা ক্লাস সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে। অন্যদিকে অভিভাবকদের পক্ষ থেকে অনলাইন ক্লাসের দাবি জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions