শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

বান্দরবানের থানচিতে গাড়িতে ফের গুলি ছুড়েছে কেএনএফ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত গাড়িতে ফের গুলি ছুড়েছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকেল চারটার দিকে থানচি উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কের ৮ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃক্সখলা বাহিনী ও স্থানীয় শ্রমিকরা জানান, থানচি উপজেলা নির্মাণাধীন বাকলাই–লিক্রে সীমান্ত সড়কের নির্মাণ কাজে ব্যবহারের জন্য ৪টি ট্রাকে করে ইট নিয়ে যাওয়া হয়। প্রকল্পের নির্ধারিত স্থানে ইটগুলো নামিয়ে ফেরার পথে সড়কের ৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ভয়ে আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থানচি সদরে চলে যান।

স্থানীয়দের দাবি, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা রুমা–থানচিতে সব ধরনের উন্নয়ন কাজ এবং যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। ঘোষণা অমান্য করলে গুলি করার হুমকি দিয়েছিল। রুমা–থানচি সড়কের দুর্গম এলাকায় কেএনএফের বিচরণ রয়েছে। তাই আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, অস্ত্রধারীরা নির্মাণ কাজের ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে কেউ হতাহত হয়নি। এর আগেও কয়েকবার গুলি ছুড়েছিল সশস্ত্র সন্ত্রাসীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions