শিরোনাম
পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

রাউজানে সাত বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬৬ দেখা হয়েছে

রাউজান:- রাউজানে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এরআগে গত বুধবার সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের একটি নির্জন এলাকা নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম কামরুল ইসলাম (২৭)। তিনি বস্তিতে বসবাসকারী নোয়াখালী জেলার বাসিন্দা মো. কামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, বুধবার (২৪ এপ্রিল) সকালে সাত বছর বসয়ী ওই শিশুকে গাছ থেকে আম পাড়িয়ে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফেলে নির্ঝন এলাকা নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে গিয়ে ঘটনা জানায় তার মাকে। এই ঘটনা শুনে বিক্ষুদ্ধ বস্তির লোকজন নির্যাতনকারী কামরুলকে ধরে পিটুনী দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পুলিশের সহযোগিতায় শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ধর্ষণ মামলা রুজুর পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions