শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির ৪ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির চারটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় চারটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, কাউখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে ৩ জন, জুরাছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং বরকল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এর আগে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চার উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions