শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

‘রূপান্তর’ বিতর্ক: জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৬৫ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটক ‘রূপান্তর’ এ অভিনয় করেন তিনি। ইতিমধ্যে নাটকটি নানা সমালোচনার কারণে ইউটিউব থেকে সরানো হয়েছে। এবার নাটকটির অভিনেতা জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ‘রূপান্তর’ নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত, নোয়াখালীতে। মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন।

এর আগে, গত ১৬ এপ্রিল সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় ‘রূপান্তর’ নাটকটি। তবে এতে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা জোভান। সেই আঁচড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও! কারণ তিনিও এই নাটকে অভিনয় করেছেন।

দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করা হয়েছে। এ কারণে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করেন নেটিজেনরা। এমন কি জোভান ও সামিরা খান মাহি ফেসবুক ফ্যানপেজ গায়েব করে দেওয়া হয়ে। জোভানের ১৯ লাখের পেজ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মূলত ‘রূপান্তর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয় নাটক ‘রূপান্তর’। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরা হয়েছে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটিতে জোভান ও সামিরা খান মাহি ছাড়াও অভিনয় করেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions