শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

রাঙ্গামাটির কাপ্তাইয়ের লোকালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর থেকে উদ্ধার করা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে অজগরটি বনে অবমুক্ত করেন বন বিভাগের সদস্যরা। এর আগে সোমবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে অজগরটি লোকালয় থেকে উদ্ধার করে স্থানীয়রা।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। যেটির ওজন প্রায় ১৫ কেজি ও দৈর্ঘ্য ১৪ ফুট।

এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান খন্দকার, রাইয়ংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিনসহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন জানান, উপজেলার বড়ইছড়ি এলাকার লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক সোমবার রাত ৩টার দিকে উদ্ধার করে আমাদের খবর দিয়েছে। পরে অজগরটি বন বিভাগের নিকট হস্তান্তর করার পর বেলা ১১টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, লোকালয় থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের। কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

তিনি জানান, এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions