শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

খান ইউনিসের এক গণকবরেই মিলল ৩০০ লাশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ফিলিস্তিনি বেসরকারি প্রতিরক্ষা বিভাগ এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

খান ইউনিসের বেসরকারি প্রতিরক্ষা বিভাগের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান সোমবার সিএনএনকে বলেছেন, গত শনিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তারা। এই গণকবর থেকে সোমবার আরও ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৮৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বেশ কয়েকটি লাশের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কারও গায়ে মাঠেই ফাঁসি দেওয়ার চিহ্ন রয়েছে। এ ছাড়া তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা আমরা জানি না। বেশিরভাগ লাশই পচে গেছে।

এর আগে খান ইউনিস বেসরকারি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এবং এই অনুসন্ধান মিশনের প্রধান রায়েদ সাকার সিএনএনকে বলেছিলেন, গত ৭ এপ্রিল ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর তারা আরও ৪০০ নিখোঁজ মানুষের লাশের সন্ধান করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions