শিরোনাম
যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইসরাইলে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য (ইউরোপীয় ইউনিয়ন) দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে; এটা দুঃখজনক। কারণ ইরান ইসরাইলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে।’

হোসেইন আমিরাবদুল্লাইয়ান আরও বলেন, ‘এটাও দুঃখজনক যে, ইসরাইল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ-এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions