শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা ৬ প্রার্থীর

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দেন।

 

রবিবার (২১ এপ্রিল) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- রাজস্থলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উবাচ মারমা, বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা ও রূপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।

 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার মনোনয়ন দাখিল করেছেন।

 

বর্তমান ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা গৌতমী খিয়াং ও রাজু আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন।

 

আগামী ২১ মে (মঙ্গলবার) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions