শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।

আইএসপিআর জানায়, ‘বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সোমবার (২২ এপ্রিল) সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা এবং পুলিশের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। পরে র‌্যাবের মধ্যস্থতায় ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা হয়। সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের এই দুটি ঘটনার পর বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions