শিরোনাম
বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! সমঝোতার দ্বারপ্রান্তে দুই পক্ষ হতাশায় পদপ্রত্যাশীরা

চট্টগ্রামের চন্দনাইশে একসাথে গোসল করতে নেমে ২ বান্ধবীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

চন্দনাইশ:- চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে গোসল করতে নেমে একই এলাকার ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম জান্নাতুল মাওয়া মিম্পা (৯) ও নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সময় চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা নতুন বাড়ি এলাকাশ এ ঘটনা ঘটে।

জানা যায়, এলাকার বেলাল উদ্দীনের কন্যা জান্নাতুল মাওয়া মিম্পা ও জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা বান্ধবী। তারা একই সাথে থাকতো। আজ দুপুর সাড়ে ১২টার সময়ও তারা একই সাথে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে।

পরবর্তীতে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে নুসরাত ও জান্নাতুলের নিথর দেহ পুকুরে ভেসে উঠে। এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মধ্যে জান্নাতুল মাওয়া হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নুসরাত পশ্চিম হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions