শিরোনাম
আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের গুলিতে নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

বান্দরবান: বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে নিহত সেনা সদস্য মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে এই সেনা সদস্যের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাঁর আত্মীয় স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।

পরে বাড়ির পাশে মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও সামরিক বাহিনীর পতাকায় আচ্ছাদিত সেনা সদস্য রফিকুল ইসলামের কফিনে গান স্যালুট দেন সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় বিওগলে করুণ সূর বেজে ওঠে।

জানাজার নামাজ শেষে সহকর্মীরা কাঁধে করে রফিকুলের কফিন কবরস্থানে নিয়ে যান। দাফন শেষে কবরে সেনা বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রফিকুল ইসলাম ২০০৫ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। মৃত্যুর আগে তার পদবি ছিল করপোরাল। তিনি বান্দরবানের রুমা উপজেলায় কাজ করতেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions