শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল বলেছেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে শুধু আওয়ামী লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে। এ ছাড়া আর কাউকে এর আওতায় আনা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান ইকবাল আরও বলেন, আমি লোহাজুড়ি ইউনিয়ন থেকে এসেছি, যেটি আফ্রিকার জঙ্গল বলে পরিচিত। কারণ আমার এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আফ্রিকার জঙ্গলের মানুষ আমরা। আমাদের না আছে রাস্তাঘাট, না আছে কোনো কিছু। আমাদের আফ্রিকার জঙ্গল বলে ডাকা হয়।

টিসিবি ও ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে তিনি বলেন, এখানে অনেকেই এসব নিয়ে কথা বলেছেন। আমি অঙ্গীকার করলাম আওয়ামী লীগের বাইরে কেউ এ কার্ড পাবে না।
শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে
সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

এ বিষয়ে জানতে চাইলে নুরুজ্জামান ইকবাল বলেন, আপনি কী জানেন না প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে এমপি’র কার্ড, দলীয় কার্ড বিতরণ হয়? এখানে দলের (আওয়ামী লীগের) কোনো সংসদ সদস্য নেই। তাহলে দলের কার্ডটি যাবে কোথায়? যেটা এমপি’র অংশ সেটা আওয়ামী লীগের লোকজনই পাবে। সাধারণ মানুষ আলাদা। যেহেতু দলের সংসদ সদস্য নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions