শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোপট:- ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় কথিত সাংবাদিকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধারসহ বিভিন্ন নাম সর্বস্ব অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের ভিজিটিং কার্ড পাওয়া যায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চক্রের মূল হোতা মো. হোসেন (৩৩) এবং মো. ওমর ফারুক সালমানকে (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে কর্ণফুলী থানাধীন টোলব্রিজ এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান জানান, গত ২৮ মার্চ নুর উদ্দিন আশরাফি নামের এক ব্যক্তি থানায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় এজাহার দায়ের করলে চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সর্বশেষ বুধবার (১৭ এপ্রিল) চক্রের মূল হোতা মো. হোসেন এবং মো. ওমর ফারুক সালমানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে পাহাড়তলী , চকবাজার , বায়েজিদ এবং হাটহাজারী থানা এলাকা হতে লুন্ঠিত স্বর্ণ, মোবাইল , স্বর্ণ বিক্রয়ের নগদ ২ লাখ ৮ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি ওয়াকি টকি সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions