শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জিতেও ইউরোপা লীগ থেকে বিদায় লিভারপুলের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কাজটা বেশ কঠিনই ছিল।আটলান্টার বিপক্ষে ইউরোপা লীগের শেষ আটের প্রথম রাউন্ডে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল লিভারপুল। টিকে থাকতে হলে তাই ফিরতি লেগে আটলান্টার মাঠে এর চেয়ে বড় ব্যবধানেই জিততে হত অলরেডসদের। শুরুতে গোল পেয়ে আশা জাগিয়েছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত আটলান্টার জমাট রক্ষণ আর ভেদ করতে পারেনি লিভারপুল।

বৃ্হস্পতিবার শেষ আটের দ্বিতীয় লেগের লড়াই ১-০ ব্যবধানেই জিততে পেরেছে ইয়োহেন ক্লপের দল।ম্যাচের সপ্তম মিনিটে স্পটকিক থেকে দলের একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।ফিনিশিংয়ে তালগোল না পাকালে বিরতির আগেই ব্যবধান দিগুণ করতে পারতেন এই লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড।আধিপত্য দেখালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি লিভারপুল। বিরতির পরেও অলরেডসদের আধিপত্য চললেও আটলান্টার জমাট রক্ষণ আর ব্যবধান বাড়তে দেয়নি।

ফলে অ্যানফিল্ড দুর্গে সেই স্মরণীয় জয়ের সৌজন্যে ফিরতি লেগে হেরেও ইউরোপা লীগের সেমিফাইনালের টিকেট কাটে আটলান্টা। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাবটি শেষ চারে উঠেছে ৩-১ অগ্রগামিতায়। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার মর্যাদাবান এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল আটলান্টা।এর আগের বার প্রায় ৩৫ বছর আগে,১৯৮৭-৮৮ মৌসুমে।

ইউরোপা লীগ থেকেও ছিটকে পড়ে লিভারপুলের সামনে এখন চলতি মৌসুমও খালি হাতে শেষ করা শঙ্কা জেগেছে।দীর্ঘদীনের কোচ ইয়োহেন ক্লপকে ট্রফি দিয়ে বিদায় নিতে চাইলে প্রিমিয়ার লীগে দুর্দান্ত কিছুই করতে হবে অলরেডসদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions