শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

খাগড়াছড়ির পানছড়িতে চেংগী নদীতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- মামা-মামী ও মামাতো ভাইবোনের সাথে চেংগী নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল সাদিয়া আক্তার নামের নয় বছরের এক শিশু।

সে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ও রুবি আক্তারের মেয়ে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকার পাশ দিয়ে বয়ে চলা চেংগী নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মামাতো ভাই ইমরান (১৩) মামাতো বোন সানজিদা ইসলাম (৬) ও মামা-মামীর সাথে সাদিয়া চেংগী নদীতে গোসল করতে গিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সবার অজান্তে জমে থাকা পানির একটি বড় গর্তে সাদিয়া পড়ে যায়। সাদিয়াকে বাঁচাতে মামাতো ভাই-বোন দু’জনেও গর্তে পড়ে চিৎকার করতে থাকে। মামা শফিকুল দ্রুত ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও সানজিদাকে গুরুত আহত অবস্থায় গ্রামবাসী মিলে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিদুর্ষী চাকমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সানজিদাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ইমরান পুরোপুরি সুস্থ রয়েছে বলেও জানান তিনি। সাদিয়ার মৃত্যুতে পুরো মোহাম্মদপুর এলাকাজুড়ে নামে শোকের মাতম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions