শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে বজ্রপাতে আরও এক নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে জটিলা চাকমা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত পৌনে দুইটার দিকে উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ভুদোছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বজ্রপাতে নিহত জটিলা চাকমা (৫৮) ওই এলাকার প্রমোধ কান্তির চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসায় তিনজন একসঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রমোধ কান্তির চাকমার স্ত্রী জটিলা চাকমা আহত হন এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভূষণছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুদোছড়া এলাকায় বজ্রপাতে এক নারী মারা গেছেন।

বিষয়টি বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্য চিং মারমা সাগরও নিশ্চিত করেছেন।

এদিকে, একই দিন কাছাকাছি সময়ে রাঙ্গামাটির লংগদুতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামের এক কিশোরীর মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions