শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পুড়ছে ভারত, বৃষ্টি-বন্যায় নাজেহাল পাকিস্তান ও আফগানিস্তান, মৃত ৭০-এর বেশি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রবল দাবদাহে পুড়ছে ভারত। অন্যদিকে, প্রবল বর্ষণে বেহাল দশা পাকিস্তান ও আফগানিস্তানের। গত ৩ দিন ধরে বেলাগাম বৃষ্টি ও বন্যায় আফগানিস্তানে মৃত্যু হয়েছে ৩৩ জনের, আহত অন্তত ২৭ জন। পাকিস্তানেও শেষ তিনদিনে বৃষ্টি, বন্যা ও বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের।

গত রবিবার তালিবান সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখপাত্র আবদুল্লা জানান শেখ জানান, রাজধানী কাবুল-সহ একাধিক প্রদেশ ভয়ংকর বন্যায় ভাসছে। ৬০০-এর বেশি বাড়ি ভেঙে পড়েছে, মারা গিয়েছে ২০০-এর বেশি গবাধি পশু। প্রায় ৮০০ হেক্টর চাষযোগ্য জমি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পশ্চিম ফারহা, হেরাত, দক্ষিনি জাবুল এবং কান্দাহার-সহ একাধিক প্রদেশ সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এরইমাঝে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টি হবে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশে।

 

আরও খারাপ অবস্থা পাকিস্তানেও। গত ৩ দিন ধরে লাগাতার বৃষ্টি ও বজ্রপাতে পাকিস্তানের আলাদা আলাদা প্রদেশে মৃত্যু হয়েছে ৩৯ জনের। পরিস্থিতি এতটাই খারাপ যে বালুচিস্তানে জরুরি অবস্থা জারি করেছে সরকার। গত রবিবার ১২ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়াতে। এছাড়া পাঞ্জাবে ৫ জন ও বালুচিস্তানে ২ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে বালুচিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। বালুচিস্তানের রাজধানী কোয়েটাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থাও ভালো নয়। রাস্তাঘাট কার্যত জলের নিচে। পরিস্থিতি সামাল দিতে বৈঠক ডেকেছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।

 

বৃষ্টির জেরে যখন বেহাল অবস্থা প্রতিবেশী দুই দেশের ঠিক তখন প্রবল দাবদাহে পুড়ছে ভারত। ব্যাপক গরমে নাজেহাল বাংলা-সহ ভারতের একাধিক রাজ্য। যদিও তীব্র দাবদাহের মাঝে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া ভবন। সোমবার আইএমডি জানিয়েছে, চলতি বছরের গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions