শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মেম্বারকে গুলি করে হত্যার পর কেটে দেওয়া হলো গলা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

ডেসেেিরির্পোট:- নরসিংদীতে দিনদুপুরে রুবেল আহাম্মেদ (৩২) নামে এক ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রুবেল দুপুরে পাকুড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারে করে আসা কয়েকজন তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা বুকের ওপর বসে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র বলছে, বিগত আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুবেল আহাম্মেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইমরুল। ওই সময় দুই প্রার্থীর মধ্যে একাধিক বার হামলা, মামলা ও ভাচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে রুবেল বিজয়ী হন বলে অভিযোগ ওঠে। এনিয়ে ইমরুলের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। নির্বাচন কেন্দ্রীক বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions