শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথা সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালকে। উল্লেখ্য, ১লা এপ্রিল সিরিয়ায় ইরানি কন্সুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ কমপক্ষে ৭ জন গার্ড সদস্য নিহত হন। এর প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইসরাইলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় তোলপাড় চলছে বিশ্বে। দামেস্কে ইরানি কন্স্যুলেটে ইসরাইলি হামলায় যারা মুখে কুলুপ এঁটে ছিলেন, তারা কিন্তু এবার সরব হয়ে উঠেছেন। ইরান আক্রমণের জবাবে আক্রমণ চালানোর পর তারা নিন্দার ফুলঝুড়ি ফুটিয়ে তুলেছেন।

এরই মধ্যে শনিবার দিনের শেষে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। তিনি পরামর্শ দিয়েছেন যে পরবর্তীতে আর কোনো জবাব দেয়া হবে অপ্রয়োজনীয়। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ইসরাইলি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। তবে এবিসির ‘দিস উইক প্রোগ্রামে রোববার হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরাইলকে আত্মরক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions