শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে দুই ভাইসহ ৩ জনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন।

নিহতদের মধ্যে আলম মিয়া, শফিক মিয়া তাঁরা দুজন আপন ভাই। তবে একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারের কাছে আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তাঁরা। আজ সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন তাঁরা। অনেকক্ষণ পার হলে তিনজনের কোনো শব্দ না পেয়ে স্থানীয়া গিয়ে দেখতে পারেন সবাই মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, ‘সকাল বেলা তাঁরা তিনজন সেপটিক ট্যাংকে মাচা খুলতে নামেন। ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তাঁরা মারা গেছেন।’

নিহতের ভাই মো. নুরে আলম জানা, ‘আলম ও শফিক আমার আপন দুই ভাই। তারা এখানে কাজ করত। তারা সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে মারা গেছে।’

এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions