শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি প্রদেশে ৯ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এলাকায় বাস থেকে তাদেরকে অপহরণ করার পর হত্যা করা হয়েছে বলে শনিবার (১৩ এপ্রিল) জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেলুচিস্তা প্রদেশের ওই হত্যাকাণ্ডের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, খনিজ-সমৃদ্ধ এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ জঙ্গি গোষ্ঠী রয়েছে। ওই সম্পদের জন্য কয়েক দশক ধরেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে তারা।

পুলিশ অফিসার আবদুল্লাহ মেনগাল বলেন, নোশকি জেলায় ইরানগামী বাসটিকে আটক করে বন্দুকধারীরা। সেখান থেকে ৯ জনকে অপহরণ করে তারা। অপহৃতরা পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। তারা সবাই তাফতানে যাচ্ছিল।

তিনি বলেন, অপহরণের পর ভূক্তভোগীদের কাছাকাছি এক জায়গাতে গুলি করা হয়েছে।

জেলা প্রশাসক হাবিবুল্লাহ মুসাখাইল জানান, অপহরণের দেড় ঘণ্টা পর সেতুর নিচ থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে এই অঞ্চলে এমন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জাতিগত বেলুচ বিদ্রোহীরা। চীনা নাগরিক এবং তাদের স্বার্থকেও টার্গেট করেছে তারা।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অধীনে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে প্রচুর বিনিয়োগ করেছে চীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions