শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

বান্দরবানে কেএনএফ সন্দেহে আটক ৩ জন কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩২৯ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় যৌথ অভিযানে আটক আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ নিয়ে মোট ৫৭ কেএনএফ সদস্য ও একজন চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ২ নম্বর রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ইডেনপাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।

কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজ

আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিনজনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক বিষয়টি জানান, আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বান্দরবানের রুমা ও থানচির ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা হয়েছে। কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ ২০ জন মহিলা ও ৩৮ জন পুরুষসহ মোট ৫৮ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions