শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুনে নারী শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩০২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের কারখানায় আগুনে এক নারী শ্রমিক মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস উৎপাদন ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস লাইনে হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দেব বলেন, ‘বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণের উপব্যবস্থাপক (প্রশাসন) পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions