শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

শাকিবের বাসায় দেখা হয় অপু-বুবলীর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৫১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঈদ আয়োজনের অংশ হিসেবে দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সেখানে চলচ্চিত্র ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন ক্যামেরার সামনে। প্রায় ৪০ মিনিট দৈর্ঘ্যের সেই সাক্ষাৎকারে কথায় কথায় অনেক অজানা বিষয় সামনে এনেছেন বুবলী। তিনি শেহজাদ খান বীর, শাকিব খান, অপু বিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়েও নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন।

বুবলী বলেছেন, শাকিব খানের বাসায় আমাদের (অপু বিশ্বাস ও জয়) একসঙ্গে দেখা হয়। অনেক সময় হয় কি, আমরা একই অনুষ্ঠানে হাজির হয়েছি, সেখানে আমাদের দেখা হয়। আমাদের দেখা হলে সেখানকার পরিবেশটা খুব স্বাভাবিক থাকে। শাকিব খুব পজেটিভ থাকেন। বিশেষ করে জয় ও শেহজাদ খান বীরের ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে তিনি পাশে থাকেন।
অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে বড় ভাই হিসেবেই শেহজাদ খান বীর চেনেন বলেও জানান বুবলী। তিনি বলেন, তারা দু’জনেই ভাই হিসেবে নিজেদেরকে চেনে। আমি বীরকে সবসময় বলি, জয়কে সালাম দিতে। তাদের বাবা শাকিব খানও দু’জনকে শিখিয়ে দেয়, ছোট ভাইকে আদর করো। বড়কে সম্মান করো। সবাই মিলেই বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে।

সাক্ষাৎকারে শাকিব খানের বিচ্ছেদ হয়নি জানিয়ে বুবলী বলেছেন, তিনি এখনও শাকিব খানের স্ত্রী। তাদের বিচ্ছেদ ঘটেনি। যদিও এক ছাদের তলায় থাকছেন না তারা।

অভিনেত্রী বলেন, আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions