শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটিতে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-সাংক্রান-বিহু উৎসবের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৫১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা নতুন বছরে পাহাড়ে শান্তি, সম্প্রতির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলে বাংলাদেশি। আমরা আমাদের দৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও সমানতালে অংশ নিয়ে কাজ করবে বলে জানান।

এতে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমাসহ অন্যান্যরা বক্তৃতা করেন।

এদিকে অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। নাচে নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখে।
এরপর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions