শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

আজ বুধবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২২২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দরবার শরিফের পীরজাদা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি। বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৯টায় সাদরা মাজার কমপ্লেক্স মাঠে ঈদের জামাত হবে। এ জামাতে তিনিই ইমামতি করবেন।

বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

এদিকে সাদ্রা দরবার শরিফের পীর শাইখ আরীফ চৌধুরী বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে তিনিই ইমামতি করবেন।

স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, সমেশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় মসজিদের ইমাম সেখানে ইমামতি করবেন। ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা আকরাম হোসেন।

যেসব গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions