শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

কক্সবাজারের উখিয়ার বিট কর্মকতা হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার দৌছড়ি বন বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রশাসন।

কাল সকাল সাড়ে দশটার সময় উখিয়া থানায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন। আটককৃত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ বাপ্পী (২৭)।

এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সত্যতা নিশ্চিত করেন করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে আজ সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামি ড্রাম্প ট্রাকের চালক বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে।

আগামীকাল সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions