শিরোনাম
তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! সমঝোতার দ্বারপ্রান্তে দুই পক্ষ হতাশায় পদপ্রত্যাশীরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ঠিক রাখতে খননের পরিকল্পনা করছে সরকার রাঙ্গামাটির লংগদুতে গ্রাহকের কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী উধাও পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির কাউখালীর নারী ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সে, শিরোপা জয়

বাংলাদেশকে হতাশায় ডোবানো কামিন্দু জিতলেন মাসসেরার পুরস্কার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আইসিসির মার্চের মাসসেরার পুরস্কারের লড়াইয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মার্ক অ্যাডায়ার ও ম্যাট হেনরি। আয়ারল্যান্ড পেসার অ্যাডায়ার ও নিউজিল্যান্ড পেসার হেনরিকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন কামিন্দু।

গত মাসে বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এই শ্রীলঙ্কান ব্যাটার। তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন কামিন্দু।
এর আগে বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই পুরস্কার জিতেছিলেন।

পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে কামিন্দু আইসিসিকে বলেছেন, ‘মাসসেরার এই পুরস্কার জিতে আমি অনেক খুশি। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন অর্জন মাঠে দল, দেশ এবং সমর্থকদের জন্য ভালো পারফরম্যান্সের তাগিদ বাড়ায়।

মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটারের প্রতিও শুভকামনা জানিয়েছেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে গত মাসে তিন সংস্করণেরই সিরিজ খেলে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্সই কামিন্দুকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের চরম বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন কামিন্দু।
দ্বিতীয় ইনিংসে আরো চওড়া তাঁর ব্যাট। এবার খেলেন ১৬৪ রানের অনবদ্য এক ইনিংস। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার খেলেন ৯২ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে দ্বিতীয় ইনিংসে নেন বাংলাদেশের তিন উইকেট। সব মিলিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা দুই পুরস্কারই যায় তাঁর পকেটে।
এবার জিতে গেলেন আইসিসির মাসসেরার পুরস্কারও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions