শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

ঈদে সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩০৪ দেখা হয়েছে

ডেস্ক রর্পোট:- এবারের ঈদুল ফিতরে দেশের সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি থাকছে। ঈদের চারদিনের ছুটি, পহেলা বৈশাখের সঙ্গে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করায় সংবাদপত্র সংশ্লিষ্টরা এবার টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন। এর আগে দেশের ইতিহাসে সংবাদপত্রে টানা ৬ দিনের ছুটির নজির নেই।
শনিবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-৯ থেকে ১৪ই এপ্রিল টানা ৬ দিন ছুটি ঘোষণা করে।
নোয়াব সভাপতি এ কে আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৯ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। এ কারণে ১০ থেকে ১৫ই এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর সংবাদকর্মীরা ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিন হয়। সে হিসাবে ৯ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চার দিন ছুটির এক দিন পরই আবার পহেলা বৈশাখ। এদিনও সংবাদপত্র বন্ধ থাকে। সংশ্লিষ্টদের সুবিধার কথা বিবেচনা করে ১৩ ই এপ্রিল বিশেষ ছুটিসহ ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।
উল্লেখ্য, ছাপা পত্রিকা বন্ধ থাকলেও মানবজমিন অনলাইন ও মাল্টিমিডিয়া যথারীতি চালু থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions