শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

‘অপারেশন করে কোনো লাভ হয়েছিল? ক্ষতিটাই বেশি হলো’ ফেসবুকে যে বার্তা দিল কেএনএফ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

বান্দরবান:- ‘অপারেশন করে কোনো লাভ হয়েছিল? ক্ষতিটাই বেশি হয়েছে।’ আজ শুক্রবার দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই পোস্ট দিয়েছেন পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাপ্টেন ফ্লেমিং।

এর আগেও ফেসবুক পেজে কেএনএফের পক্ষ থেকে পোস্ট করা হয়। গত ১২ মার্চ আরেক পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী চুক্তি ভঙ্গ করে বম সম্প্রদায়ের লালমুয়ানওম বম (গিলগাল বা অবচলিত পাড়া) এবং রামনুয়াম বম (দুনিবার পাড়া) দুজনকে আটক করেছে। নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করা না হলে এর ফিডব্যাক খুব ভালোভাবে দেওয়া হবে। কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পক্ষে ক্যাপ্টেন ফ্লেমিংয়ের নামে পোস্ট দেওয়া হয়।

এছাড়াও গত মাসের ১১ মার্চ আরেকটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘কেএনএফ’র ডিমান্ডিং এলাকায় কোনো সন্ত্রাসী সংগঠন (জেএসএস এবং সংস্কার) থাকবে না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions