শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

রাঙ্গামাটির ‘বিজু মেলা’ : এক স্টলে হট্টগোল, ৩ স্টল বন্ধ!

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বিজু, বৈসুক, সাংগ্রাই, সাংক্রান ও বিষু মেলায় মদ নিয়ে হট্টগোলকে কেন্দ্র করে তিনটি খাবারের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, যে স্টলের সামনে থেকে মদ নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে সেই স্টল সচল রাখা হলেও অন্য তিনটি খাবারের স্টল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ!

জানা গেছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিজু মেলায় খাবারের স্টল পরিদর্শন করে পুলিশ। এসময় স্টল পরিদর্শনকালে ৩৮ নাম্বার স্টল থেকে এক সরকারি কর্মকর্তা মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। তখন মেলার ২২ ও ২৩ নম্বর স্টলের সামনে পুলিশ সদস্যদের অবস্থান ছিল।

এসময় বাকবিতন্ডায় মেলা প্রাঙ্গণে হট্টগোল শুরু হয়। পরে শুক্রবার কোনো ধরণের কারণ দর্শানো নোটিস ছাড়াই মেলার তিনটি স্টল বরাদ্দ বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। স্টল মালিকদের অভিযোগ, এক দোকান থেকে হট্টগোল শুরু হলেও অন্য তিনটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

বিজু মেলায় বরাদ্দ বাতিল করা তিনটি খাবারের স্টল হলো সুনজুক হোটেল (স্টল নং- ২৪), শিল্পা হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট ( স্টল নং- ২৫) এবং মন জুরানি হোটেল (স্টল নং- ৩৮)। এদিকে, শুক্রবার স্টল বরাদ্দ বাতিলবিষয়ক এক নোটিসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত মেলার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে মেলার সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের স্বার্থে ২৪, ২৫ ও ৩৮ নাম্বার স্টল বরাদ্দ বাতিল করা হলো।

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শুক্রবার দুপুরে বরাদ্দ বাতিল করা হলেও তিনটি স্টল সকালেই কোনো ধরণের কারণ দর্শানো ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে। দোকানের মালামালগুলো আকাশের নিচে ফেলা রাখা হয়েছে।

মেলার স্টল বাতিল করা দোকানিরা জানান, আমাদেরকে এ বিষয়ে কোনো নোটিস দেয়া কিংবা জানানো হয়নি। সকালে গিয়ে দেখি আমাদের স্টলগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মালামালগুলো ফেলে রাখা হয়েছে। আমাদের দোকানে মদ নিয়ে কোনো ঝামেলা কিংবা বিশৃঙ্খলাও ঘটেনি। আমাদের স্টলগুলো অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চাইলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া বলেন, আমরা সবাইকে বলেছিলাম মেলায় মদ বিক্রি না করতে। কিন্তু পুলিশের সঙ্গে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে মেলার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে তিনটি স্টলের বরাদ্দ বাতিল করা হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে দেখুন।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, বিজু মেলায় মদ পান করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে কিছু মানুষ। আমরা তাদের বুঝিয়ে ও পরিবেশ শান্ত করে ঘটনাস্থল থেকে চলে আসি। পরে শুনেছি তিনটি স্টল বরাদ্দ বাতিল করা হয়েছে।’

প্রসঙ্গত, প্রতি বছর পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু ও বিহু উপলক্ষে মেলার আয়োজন কওে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট। এটিকে স্থানীয়ভাবে মূলত ‘বিজু মেলা’ বলা হয়ে থাকে। এবছরও চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয় ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। মেলার দ্বিতীয়দিনেই এমন ঘটনা ঘটেছে। আজাদী

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions