শিরোনাম
উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে এগিয়ে আসার আহ্বান শি জিনপিংয়ের

রাজনীতি নিয়ে সুমিতের সিনেমা ‘মাস্টার’

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬৫ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ‘নোনা জলের কাব্য’ বানিয়ে দেশে-বিদেশে সমাদৃত হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এবার তিনি বানাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা ‘মাস্টার’। টাঙ্গাইলের মধুপুরে শুটিং শেষ করে নতুন সিনেমার খবর জানালেন সুমিত। বুধবার ফেসবুকে সুমিত লেখেন, ‘গতকাল আমার নতুন সিনেমা মাস্টারের শুটিং শেষ করলাম। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির জন্য প্রয়োজন ছিল বিশাল ক্যানভাস। এটা খুব চ্যালেঞ্জিং। মধুপুর এবং ধনবাড়ীর মানুষের নিরলস শ্রম, অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ছাড়া এই ছবির নির্মাণ কোনোভাবেই সম্ভব হতো না।’

টানা দেড় মাস মধুপুর এবং ধনবাড়ীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরিফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।

অভিনয়শিল্পীদের নাম জানালেও তাঁদের চরিত্র সম্পর্কে ধারণা দেননি নির্মাতা। এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে চান না​ তিনি। তবে আজমেরী হক বাঁধন জানালেন, তিনি অভিনয় করছেন উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে। আরও জানালেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।

মাস্টার সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই বন্ধু বাঁধন ও মমকে। ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু দুজনের। তবে, এখন পর্যন্ত একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাঁদের। যদিও তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল বাঁধন ও মমর। পরীক্ষার কারণে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি বাঁধনের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions