শিরোনাম
তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! সমঝোতার দ্বারপ্রান্তে দুই পক্ষ হতাশায় পদপ্রত্যাশীরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ঠিক রাখতে খননের পরিকল্পনা করছে সরকার রাঙ্গামাটির লংগদুতে গ্রাহকের কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী উধাও পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির কাউখালীর নারী ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সে, শিরোপা জয়

গাজায় ঘণ্টায় ৪ শিশু মারা যাচ্ছে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় অনাহার ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। অন্যদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। এছাড়া গাজায় প্রতি ঘণ্টায় নিহত হচ্ছে ৪ শিশু। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজায় অনাহার ও পানিশূন্যতার কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন ৩১ জনে দাঁড়িয়েছে বলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকরা নানা আশঙ্কার কথা শোনাচ্ছেন। তারা সতর্ক করে বলেছেন, অত্যন্ত সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালের ওয়ার্ডে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং ছোট শিশুদের চিকিৎসা করার চেষ্টা করছেন তারা।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) ফিলিস্তিনি শিশু দিবসের সম্মানে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা না হয় উভয় পা হারিয়েছে।

আরেকটি পোস্টে বলা হয়েছে, গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।
ওদিকে গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। ইসরাইলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions