শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চোলাই মদসহ নারী আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৪৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ বিশাখা তনচংগ্যা নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

তিনি আরও জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মু: সাইফুল ইসলামের নির্দেশনায় থানার এসআই আল-আমিন, সঙ্গীয় এসআই নাজমুল হাসান, এএসআই মোঃ লিটন মিয়া, এএসআই মোঃ রবিউল আলম সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামস্থ বিশাখা তনচংগ্যা’র বসতঘরের শয়ন কক্ষ হতে বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় বিশাখা তনচংগ্যাকে (৪৬) কে ২৬ (ছাব্বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions