শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাউজানে বাস-অটোরিকশার সংঘর্ষধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃ’ত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লায়সা মনি রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের এমরানের মেয়ে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১১ যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়।

আহতের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা চালক আমীর আলীর ছেলে আবদুল্লাহ (৩৬), নিহত শিশুর মা সাহেদা আকতার (৩০), ভাই ইরফান (০৭) নানী পারভীন আকতার (৫৫), সিফু আকতার (৫৫) রয়েছেন। এছাড়া যাত্রীবাহি বাসে থাকা ১১ যাত্রী আহত হলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার বলেন, একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা অভ্যন্তরীণ সড়ক থেকে মহাসড়কে উঠে উল্টোপথে যাওয়ার সময় যাত্রীবাহি বাসের সংঘর্ষে এক শিশুর প্রাণহানী ঘটেছে।

বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়, সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। শিশুর মা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসের কেউ আঘাতপ্রাপ্ত হননি বলে দাবি তার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions