শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে রাঙ্গামাটি শহরের বনরুপা ফরেস্ট অফিস প্রাঙ্গনে বন বিভাগের আয়োজনে এ মানববন্ধন হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিট কর্মকর্তা সজলকে পাহাড়খেকোরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নেই, নেই দক্ষ জনবল। বন বিভাগের পক্ষে বাংলাদেশের এ বিশাল বনভূমি রক্ষা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বন বিভাগকে আরও শক্তিশালী করা এবং এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা।

বন-বিভাগ রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ও বন বিভাগের ইউ. এস. এফ মো. সোহেল রানাসহ আন বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ভোরে কক্সবাজারের উখিয়ায় বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে ট্রাকের নিচে চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions