শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

কলকাতায় স্থায়ী হচ্ছেন পরীমণি!

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জয়া আহসানের রাস্তা ধরে এবার দেশের গণ্ডি পেড়িয়ে কলকাতার সিনেমায় পা রেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সিনেমায় ব্যস্ত হওয়ার সাথে সাথে নায়িকা জানিয়েছেন কলকাতায় স্থায়ী হওয়ার ইচ্ছা আছে তার। কিনতে চান বাড়িও।

পরীমণি বর্তমানেও ছবির শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গেই অবস্থান করছেন এই নায়িকা। এরই মধ্যে গেল সোমবার আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরী। যেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

এর আগেও বিভিন্ন সময় কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। সেখানের বিভিন্ন স্থান, বিষয়াদি ছুঁয়ে গেছে পরীমণিকে।

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।

এরই মধ্যে ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions