শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির কাপ্তাই সীতা দেবী মন্দিরে মহাবারুণী স্নান ৬ এপ্রিল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪১৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দিরে মহাবারুণী স্নান উৎসব ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই স্নানের আয়োজন করেছে মন্দিরের পরিচালনা কমিটি।

শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক সমলেন্দু বিকাশ দাশ জানান, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও সীতা মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ভক্তের আগমনের আশা করা হচ্ছে।

জানা গেছে, স্নান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা ও রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সদস্যসচিব রতন কান্তি দাশ বলেন, ‘মহাবারুণী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।’

শ্রীশ্রী মা সীতা দেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এটা একটি পবিত্র তীর্থস্থান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions