শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, এসআই বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কুমিল্লায় এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশের পর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদা দাবির ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

সূত্র জানায়, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের মেম্বার আশ্রাফুল ইসলামের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
ফাঁস হওয়া অডিওতে ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে বলতে শোনা যায়, দুই লাখ টাকা এই মুহূর্তে হাতে নেই এবং কী সমস্যা তা জানতে চান। এসআই হারুন বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সব স্যার (ওসি) জানেন। তারপর মেম্বার কয়েক দিন সময় চাইলে এসআই সরি বলে ফোন কেটে দেন। এরপর সেদিন রাতেই ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে তার শ্বশুর বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

এদিকে মেম্বারের নিকট এসআইয়ের চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হলে সমালোচনার সৃষ্টি হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে চাঁদা দাবির সত্যতা পেয়ে পুলিশ সুপার বরাবর ২৫ মার্চ প্রতিবেদন প্রেরণ করেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে ৩০ মার্চ বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। সে আমার নাম ব্যবহার করে এমনটা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions