শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

মিয়ানমারে সংঘাত,এবার বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা কর্মকর্তাসহ ৩ সদস্য

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭৩৮ দেখা হয়েছে

বান্দরবান:- মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিয়ানমারের সেনা কর্তাকর্তাসহ ওই ৩ জনকে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হয়।

মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও সেনাবাহিনীর তিন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল। এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুব শীঘ্রই আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো হবে।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions