শিরোনাম
বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

ভারতীয় নৌবাহিনীর অভিযানে জিম্মি ২৩ পাকিস্তানি নাবিক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭৩৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানি পতাকাবাহী মাছ ধরার ট্রলার আল কামবারে তারা কর্মরত ছিলেন।

টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শুক্রবার এই জিম্মিদশার অবসান হয়। ট্রলারটিও পরীক্ষা করে দেখে ভারতীয় নৌবাহিনীর বিশেষজ্ঞ দল। এটি পরবর্তী গন্তব্যের দিকে যেতে পারবে।

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাগরের যেখান থেকে ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে, তা ইয়েমেনের সোকোত্রা দ্বীপের উপকূল থেকে ৯০ মাইল দূরে। এই অভিযানে ৯ জন সোমালি জলদস্যুকেও আটক করা হয়েছে। তাদের ভারতে নিয়ে আসা হবে।

দস্যুবৃত্তি থেকে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিতে আরব সাগরে নিয়মিত টহল দেয় ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘আইএনএস সুমেধা’ ও ‘আইএনএস ত্রিশূল’। দুটি জাহাজই আল কামবার উদ্ধার অভিযানে অংশ নেয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions