শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ১৭

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজার পূর্বে আল-শুজাইয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজা কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে জানায়, ইসরায়েলি বাহিনী আল-শুজাইয়া স্পোর্টস ক্লাবে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত পুলিশকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় একজন নারী, দশ পুলিশ ও বেসামরিকসহ ১৭ জন নিহত হয়।

বিবৃতিতে জনানো হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ হত্যার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের এই অপরাধের জন্য আমরা মার্কিন প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপত্যকার স্পোর্টস সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদে বোমা হামলায় অনেকে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ৩২ জান ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৭৫ হাজার ৯২ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions